ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
হেমায়েতপুরে পোশাক কারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা, ছত্রভঙ্গ করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানায় অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছেন বহিরাগতরা। তবে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সাভারে শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম বলেন, ‘সকাল থেকে পরিস্থিতি ভালোই ছিল। মাঝখানে দুই-একটি গার্মেন্টসে বহিরাগতরা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করে। প্রকৃতপক্ষে তারা শ্রমিক কি-না, সে বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। বহিরাগতরা হেমায়েতপুরকেন্দ্রিক গার্মেন্টসগুলোতে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেছিল। তবে আমরা খুব সহজেই তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন পরিবেশ-পরিস্থিতি খুবই ভালো আছে।’
বারবার শ্রমিক অসন্তোষের কারণ জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘বারবার কেন এমন হচ্ছে, তা আপনারা ভালো জানেন। এখানে মূলত শ্রমিক আন্দোলনের যে বিষয়বস্তু ছিল, তা হলো মজুরি বোর্ড গঠন। এরই মধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাদের বলা হয়েছে, খুব শিগগির এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো হবে। এ নিয়ে বৈঠকও হয়েছে। এর মধ্যে বাইরে থেকে তৃতীয় একটি পক্ষ পরিস্থিতি অস্থিতিশীল করে নিজেদের অন্য কোনো উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে। এমন একটি গোষ্ঠী এর মধ্যে ঢুকে পড়েছে। এ কারণেই পরিস্থিতি এমন হচ্ছে।’
হেমায়েতপুরে কতটি কারখানা ছুটি রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজ এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আমার কাছে নেই। আমি শুধু একটি গার্মেন্টসের সামনে তাদের অবস্থান নেওয়ার খবর পেয়েছি। আমরা সেখানে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। তবে সুনির্দিষ্ট তথ্য এখন আমার কাছে নেই।’
পুলিশের সদস্য মোতায়েনের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আইপি পুলিশ, এপিবিএন, ঢাকা জেলা পুলিশ লাইনস, থানা পুলিশ, ডিবি এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় তাদের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সবমিলিয়ে সেখানে শতাধিক সদস্য রয়েছেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ গুলি চালাচ্ছে এবং মৃত্যুর ঘটনা ঘটেছে—এমন খবর প্রচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘৫ আগস্টের পর পুলিশের কোথাও লেথাল ওয়েপন ব্যবহার করার তথ্য আমার জানা নেই। আপনাদের কাছেও এ ধরনের কোনো তথ্য নেই বলে আমি বিশ্বাস করি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে, লেথাল ওয়েপন ব্যবহার করা হবে না। বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই বাংলাদেশ পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন, ঠিক ততটুকুই আমরা প্রয়োগ করি। তবে এই বল প্রয়োগের ক্ষেত্রে কোনো লেথাল ওয়েপন ব্যবহার করা হয় না।’
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘মৃত্যুর যে খবরগুলো ছড়ানো হচ্ছে, সেগুলোর বিষয়ে আপনারা যদি ফেসবুকে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাকগ্রাউন্ড যাচাই করেন, তাহলে তাদের পরিচয় এবং উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবেন।’
পরিস্থিতি অস্থিতিশীল করার বিষয়ে পুলিশের কাছে কোনো বার্তা বা তথ্য রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। আমাদের এখানে সাদাপোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। তবে এসব তথ্য এখনই প্রকাশ করার মতো বিষয় নয়।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, বোর্ড বলছে ১ ডিসেম্বর, মন্ত্রী ২ ডিসেম্বর