×

ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬

২০২৬ নভেম্বর ১১ ১১:২৩:৪৮

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় মোট ৬৪টি মামলা হয়েছে। অভিযানের সময় বিস্ফোরক, মাদকদ্রব্য, যানবাহন ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

বিভাগভিত্তিক হিসাবে গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪৬ জন, ওয়ারীতে ৫৬ জন, মতিঝিলে ৬৪ জন, তেজগাঁওয়ে ৮০ জন, মিরপুরে ১৩১ জন, গুলশানে ২৯ জন এবং উত্তরা বিভাগে ২২ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চালিয়ে পুলিশ ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ এবং ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে। এ ছাড়া ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, ১টি বাস, ৫টি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত