×

ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

জুলাই বিপ্লবের অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

২০২৬ নভেম্বর ১২ ০৯:১৭:২৩

জুলাই বিপ্লবের অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারাবাহিকভাবে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আজ তিনি, কাল অন্য কেউ এবং পরশু আরও অনেকে আক্রান্ত হতে পারেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি লেখেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না’ উল্লেখ করে তিনি বলেন, আজ তিনি, কাল অন্য কেউ এবং পরশু অন্য সবাইকে একে একে আক্রান্ত করা হবে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি নয় উল্লেখ করে নাহিদ আরও লেখেন, দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতরে নাশকতা চালিয়ে তারা সীমান্ত পেরিয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।

পোস্টের শেষাংশে সরকার ও প্রশাসনের কাছ থেকে জনগণের নিরাপত্তা পাওয়ার আশা করছেন না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নিজেদের পথ নিজেদেরই বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ঐক্যবদ্ধভাবে ও গণতান্ত্রিক উপায়ে করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত