ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
অতিরিক্ত বিদ্যুৎ বিলের ভোগান্তি কমাতে বসছে স্মার্ট মিটার: মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ গ্রাহকদের অতিরিক্ত ও অস্বাভাবিক বিলের ভোগান্তি কমাতে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব মিটার চালু হলে বিদ্যুৎ বিল তৈরিতে ভুল, অনিয়ম ও কারসাজির সুযোগ কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
সংসদ সদস্য কামরুল হাসান বিদ্যুৎ বিলের অস্বাভাবিকতার বিষয়টি তুলে ধরে বলেন, মাসের মাত্র কয়েক দিন বিদ্যুৎ ব্যবহার করেও কোনো কোনো গ্রাহককে অতিরিক্ত বিল দিতে হচ্ছে। এমনকি ১৫ দিন বিদ্যুৎ ব্যবহার করে একটি পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকার বিল দেওয়ার ঘটনাও ঘটেছে।
জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, গ্রাহকদের এ ধরনের ভোগান্তি কমাতে স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সরকার ইতিমধ্যে মিটার আমদানি করেছে। এসব মিটার স্থাপন করা হলে বিদ্যুৎ ব্যবহারের সঠিক হিসাব পাওয়া যাবে। পাশাপাশি বিল তৈরিতে ভুল ও অনিয়ম কমে আসবে।
মন্ত্রী আরও জানান, মাগুরায় অতিরিক্ত বিদ্যুৎ বিল দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট জেনারেল ম্যানেজারসহ দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যুৎ বিল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অসংগতি দেখা দিলে গ্রাহকদের অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। এ ধরনের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।
এদিকে মসজিদের বিদ্যুৎ বিল আদায়ের বিষয়েও সংসদে কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয় না। এ কারণে মসজিদগুলোর কাছ থেকেও বিদ্যুৎ বিল নেওয়া শুরু হয়েছে।
তবে যেসব মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, সেগুলো একসঙ্গে পরিশোধ করতে হবে না। বকেয়া বিল কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবে মসজিদ কর্তৃপক্ষ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বিনা খরচে কর্মী নিয়োগ দিচ্ছে মালয়েশিয়া, আবেদন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা