×

ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

নিউমোনিয়া মোকাবিলায় পর্যাপ্ত টিকা রয়েছে, প্রয়োজনে আমদানি: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬ নভেম্বর ১২ ২০:০৪:৪৪

নিউমোনিয়া মোকাবিলায় পর্যাপ্ত টিকা রয়েছে, প্রয়োজনে আমদানি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রয়োজনে আরও টিকা আমদানি করার সক্ষমতাও সরকারের রয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের নিউমোনিয়া থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এফ সিদ্দিকী। সভায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব পেডিয়াট্রিকের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।

নিউমোনিয়া মোকাবিলায় প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তাও নেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিউমোনিয়াসহ শিশুদের বিভিন্ন রোগের অন্যতম কারণ পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশ। পারিবারিক নানা জটিলতা ও অসচেতনতার কারণে অনেক শিশু প্রয়োজনীয় যত্ন থেকেও বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, গ্রামপর্যায়ে মায়েদের স্তন্যপান, শিশুপুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে সম্পৃক্ত করা হবে। তাঁদের স্তন পরীক্ষা করার জন্য ছোট আকারের বহনযোগ্য স্ক্রিনিং মেশিনও দেওয়া হবে।

এ সময় স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, শ্রীলঙ্কা ও জার্মানির মতো দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও প্রাথমিক পর্যায়ে স্তন ও জরায়ুমুখ ক্যানসার শনাক্তের ব্যবস্থা গড়ে তোলা হবে।

এর মাধ্যমে আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে। এতে তাঁদের সুস্থ হওয়ার সম্ভাবনাও বাড়বে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা?

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার... বিস্তারিত