×

ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বিনা খরচে কর্মী নিয়োগ দিচ্ছে মালয়েশিয়া, আবেদন শুরু

২০২৬ নভেম্বর ০৬ ১০:২৭:৫৬

বিনা খরচে কর্মী নিয়োগ দিচ্ছে মালয়েশিয়া, আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা অভিবাসন খরচে মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি. কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে তাঁদের নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।

আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘণ্টা কাজ করতে হবে। পাশাপাশি ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে হবে নির্ধারিত লিংকে:https://employee.oep.gov.bd/employee/registration

প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। পরে কারিগরি ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে তাঁদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

বোয়েসেল জানিয়েছে, আবেদন থেকে শুরু করে নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীদের অর্থ দিতে হবে না। তাই প্রতারণা এড়াতে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। এবার প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা... বিস্তারিত