ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
মাল্টিপল এন্ট্রি ওমরাহ ভিসায় নতুন বাধ্যতামূলক নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: এক বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন ও বাধ্যতামূলক নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রোববার (১৬ আগস্ট) এক আদেশে বৈধ ভিসা থাকা সত্ত্বেও প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। খবর গলফ নিউজের।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই মাসে চালু হওয়া একাধিকবার প্রবেশের এই ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত মেয়াদি হলেও ভিসাধারীরা পুরো মেয়াদে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন সৌদি আরবে অবস্থান করতে পারবেন।
ওমরাহ যাত্রায় নমনীয়তা নিশ্চিত করতে এই ভিসা চালুর পাশাপাশি বলা হয়েছে, সৌদি আরবে যাওয়ার আগে ভিসাধারীদের নুসুক প্ল্যাটফর্ম থেকে অনুমোদিত সেবা প্যাকেজ কিনতে হবে। একই সঙ্গে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের আগাম অনুমতিও নিতে হবে।
মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, অনুমতিপত্রে উল্লেখ করা ওমরাহর তারিখের সঙ্গে অনুমোদিত সেবা প্যাকেজের তারিখের মিল থাকা আবশ্যক। সেবা প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না।
প্রথমবার ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের প্রথমে নুসুকে সেবা প্যাকেজ কিনে ভিসার জন্য আবেদন করতে হবে। সব যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া শেষ করার পরই বিমানে চড়তে হবে।
সৌদি আরবে প্রবেশ ও প্রস্থানের সময় যাত্রীদের অবস্থানসংক্রান্ত তথ্য নথিভুক্ত করা হবে। এর মাধ্যমে একজন ভিসাধারী অনুমোদিত ৯০ দিনের মধ্যে কত দিন ব্যবহার করেছেন এবং কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে।
মন্ত্রণালয়ের এই নির্দেশনার মূল বিষয় হলো, এক বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ওমরাহ ভিসা থাকা সত্ত্বেও প্রতিবার নতুন করে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের আগে আলাদাভাবে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়ার নিয়ম মানতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত