×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

২০২৬ অক্টোবর ১২ ২১:২৫:১৭

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে হুথি গোষ্ঠীর হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার পর দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক ‘অতি জরুরি বিজ্ঞপ্তিতে’ প্রবাসীদের জন্য এ সতর্কবার্তা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে কোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে দণ্ডনীয় অপরাধ। এ কারণে পরিস্থিতিসংশ্লিষ্ট কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ (সাবেক টুইটার) কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে দূতাবাস। পাশাপাশি এসব ছবি, ভিডিও ও তথ্য মুঠোফোনে সংরক্ষণ এবং অন্যের সঙ্গে আদান-প্রদান থেকেও বিরত থাকতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় সহায়তা বা তথ্যের জন্য প্রবাসীদের দূতাবাসের নির্ধারিত হেল্পলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রমসংক্রান্ত বিষয়ে (টোল ফ্রি) ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত বিষয়ে (টোল ফ্রি) ৮০০১০০০১২৬, ডিপ্লোম্যাটিক উইংয়ে ৮০০১০০০১২৪ এবং মৃত্যুসংক্রান্ত বিষয়ে +৯৬৬৫৭০২১২১৮০ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নিয়মিত তথ্য ও হালনাগাদ নির্দেশনা পেতে বাংলাদেশ দূতাবাস, রিয়াদের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ