×

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিসন্ত্রাসই আ.লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

২০২৬ নভেম্বর ২৬ ১৪:০৭:১১

অগ্নিসন্ত্রাসই আ.লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অগ্নিসন্ত্রাসকে পতিত আওয়ামী লীগের প্রকৃত রাজনৈতিক চরিত্রের প্রকাশ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি। কার্যক্রম নিষিদ্ধ দলটির নৈরাজ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের আসল চরিত্র তুলে ধরছে। তাদের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত যে সঠিক ছিল, দলটির কর্মকাণ্ডই তা প্রমাণ করছে। দেশ ও গোটা জাতি বুঝতে পারছে, সরকার কোনো ভুল করেনি। কারণ, তাদের রাজনীতি জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের ওপর প্রতিষ্ঠিত।

তিনি বলেন, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগতভাবে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সরকার তার সবই নেবে।

মন্ত্রী আরও বলেন, ভালো শিক্ষার্থীরা রাজনীতিতে যুক্ত না হলে রাজনীতির গুণগত পরিবর্তন সম্ভব নয়। সরকার সব ধরনের অপরাধের বিচার করতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত