ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক: কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ জানুয়ারি। এবার ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭৯৫টি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি ১ হাজার ৬০০ টাকা। এর সঙ্গে প্রযোজ্য লেনদেন ফি যুক্ত হবে।
যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে
কৃষি গুচ্ছের আওতায় থাকা ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৩ হাজার ৭৯৫টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন রয়েছে।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ২০২৫ সালে এসএসসি বা সমমানের মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
ও এবং এ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে বিজ্ঞানের অন্তত দুটি বিষয়সহ উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এ ক্ষেত্রে এ গ্রেডের জন্য ৫ এবং বি গ্রেডের জন্য ৪ জিপিএ গণনা করা হবে।
কোটায় আবেদনের সুযোগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩ শতাংশ, প্রকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পার্বত্য অঞ্চলের অ-উপজাতি প্রার্থীদের জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ শতাংশ কোটা রাখা হয়েছে।
কোটায় আবেদন করতে হলে নির্ধারিত স্থানে টিক চিহ্ন দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রমাণপত্র অনলাইনে আপলোড করতে হবে। প্রতিটি নথি সর্বোচ্চ ২ মেগাবাইটের পিডিএফ ফরম্যাটে জমা দিতে হবে।
মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বাবা-মায়ের অনুকূলে সরকার স্বীকৃত মুক্তিযোদ্ধার সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পার্বত্য অঞ্চলের অ-উপজাতি প্রার্থীদের নিজ নিজ জেলা প্রশাসকের দেওয়া স্থায়ী বাসিন্দার প্রত্যয়নপত্র এবং প্রতিবন্ধী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের দেওয়া প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
আবেদন ফি ও কেন্দ্র নির্বাচন
আগামী ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা, যা অফেরতযোগ্য। মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্ধারিত নিয়মে ফি পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে লেনদেনের অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের কেন্দ্রের তালিকা থেকে ১ থেকে ৯ পর্যন্ত পছন্দক্রম উল্লেখ করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে আবেদনকারীর পছন্দক্রম এবং আবেদন ফি জমা দেওয়ার তারিখ ও সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে। প্রয়োজনে এক বা একাধিক উপকেন্দ্রেও পরীক্ষা নেওয়া হতে পারে।
ভর্তি পরীক্ষার নম্বর ও মানবণ্টন
আগামী ২ জানুয়ারি শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হবে।
পরীক্ষায় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বর থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- প্রেসক্লাবের সামনে কঠোর অবস্থানে নিবন্ধিত শিক্ষকরা
- প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোটের ঘোষণা