ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
গবেষণা অনুদান পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন গবেষক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (সিজিডিএস) উদ্যোগে তিন গবেষককে গবেষণা অনুদান দেওয়া হয়েছে। অনুদানপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের প্রভাষক ড. মার্জিয়া সুলতানা, জাপানিজ স্টাডিজ বিভাগের প্রভাষক ওয়াসিক সাজিদ খান এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের এমএস শিক্ষার্থী মো. এহসানুল হক চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সামাজিক বিজ্ঞান অনুষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষকদের হাতে অনুদানের চেক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. সানজীদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, গবেষণার ক্ষেত্রে শুধু কাজের পরিধি নয়, বরং এর মান ও বাস্তব প্রয়োগের ওপর গুরুত্ব দিতে হবে। গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশের উদ্যোগ নিতে হবে। গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের সামাজিক, পরিবেশগত ও নারীর ক্ষমতায়নসংক্রান্ত বিষয়গুলো গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে। এসব বিষয়ে মানসম্মত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
গবেষণার অর্থায়ন বাড়াতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন তিনি। এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও জানান প্রো-ভাইস চ্যান্সেলর।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- ঢাবিতে ককটেল বিস্ফোরণ: এবার বহিষ্কার শিক্ষার্থী
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- ককটেল বিস্ফোরণের পর ঢাবি ক্যাম্পাসে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ