ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
অনুরোধ করছি আমাকে সীমাবদ্ধ থাকতে দিন: ভারতীয় হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের কাছ থেকে বিস্তারিত জানতে আগ্রহী ছিলেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘সত্যি বলতে আমি এখানে এসেছি ভারতীয় হাইকমিশনার হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিকে শুভেচ্ছা জানাতে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার যে দায়িত্ব ও অবস্থান—আমি এ সুযোগটি নিয়েছি। কারণ, তিনি সশরীরে উপস্থিত ছিলেন না। আমি ফোনের মাধ্যমে আমাদের শুভেচ্ছা জানিয়েছিলাম, কিন্তু সশরীরে উপস্থিত থাকতে পারাটা ছিল দারুণ আনন্দের।’
বৈঠকের বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, খলিলুর রহমান দ্বৈত ভূমিকায় থাকলেও তাঁর সঙ্গে বৈঠকটি হয়েছে শুধু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে। জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের বক্তব্য সম্পর্কে জানতে এবং প্রস্তাবিত সংস্কারগুলো কী ও কী করা যেতে পারে, তা বুঝতেই তিনি আগ্রহী ছিলেন। তাঁর মতে, বিষয়গুলো সবার স্বার্থসংশ্লিষ্ট এবং এটি একটি অভিন্ন স্বার্থ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, ‘এটি মূলত ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। আমি আর কোনো প্রশ্ন নেব না। আমাকে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকতে দিন। দয়া করে আমিও অনুরোধ করছি, আমাকে কেবল এটুকুতেই সীমাবদ্ধ থাকতে দিন। আমি খলিলুর রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই, আমাকে সময় দেওয়ার জন্য এবং আপনারা সবাই ভালো থাকবেন।’
এর আগে খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- ঢাবিতে ককটেল বিস্ফোরণ: এবার বহিষ্কার শিক্ষার্থী
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- ককটেল বিস্ফোরণের পর ঢাবি ক্যাম্পাসে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ