×

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৩০

২০২৬ নভেম্বর ১৯ ১৫:৩১:১১

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৩০

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৩০ শিশু।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৯৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪০৮। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৮৮১ শিশুর। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪৬৯ শিশু। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৪০ শিশু।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে ১ হাজার ৩৩৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৩১ জন এবং নিশ্চিত হামে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে।

হামে মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় বিভাগগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত