×

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বিদ্যালয়ের স্টোররুমে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি

২০২৬ নভেম্বর ১৯ ১৮:৩৩:৪০

রংপুরে বিদ্যালয়ের স্টোররুমে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার সকাল। সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে মাঠে অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। বিদ্যালয়ের নিচতলা ও প্রথম তলার ছয়টি কক্ষে চলছিল পাঠদান। এ সময় হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন অভিভাবকেরা। তাঁরা দ্রুত শ্রেণিকক্ষে ছুটে গিয়ে সন্তানদের বের করে আনেন। আতঙ্কিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শুরু হয় ছোটাছুটি।

ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

আজ বেলা পৌনে ১১টার দিকে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ছাদে ওঠার সিঁড়ির পাশে থাকা একটি তালাবদ্ধ স্টোররুমে আগুন লাগে। এতে ওই কক্ষে রাখা কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ ও টেবিল পুড়ে যায়। তবে আগুন অন্য কোনো কক্ষে ছড়িয়ে পড়েনি।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অনিক মাহমুদ নামের এক অভিভাবক বলেন, ‘রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ শোরগোল শুনে স্কুলের ওপরের দিকে তাকিয়ে দেখি আগুন। সবাই মিলে দৌড়ে গিয়ে বাচ্চাদের নিচে নামিয়ে দিই। পরে ওপরে উঠে দেখি, ছাদে ওঠার সিঁড়ির দরজা–সংলগ্ন তালাবদ্ধ রুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলে।’

অগ্নিকাণ্ডের সময় বিদ্যালয়ের শিক্ষকেরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পাশের উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও মাঠে অপেক্ষমাণ শিক্ষার্থীদের অভিভাবকেরা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে তাঁদের বিষয়টি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা পারভিন বলেন, ‘ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। ওই কক্ষের বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে। বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়েছিল। অভিভাবকেরা এসেছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে দিয়েছি।’

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মশিউর রহমান বলেন, বিদ্যালয়ের স্টোররুমে আগুন লেগে বেশ কিছু বেঞ্চ পুড়ে গেছে। অন্য কোনো কক্ষে আগুন ছড়িয়ে পড়েনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত