×

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ক্ষোভ ভিপি সাদিক কায়েমের

২০২৬ নভেম্বর ১৯ ১৯:৪৫:৪৯

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ক্ষোভ ভিপি সাদিক কায়েমের

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টা ৪২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে ‘ফ্যাসিস্ট লীগের সন্ত্রাসীরা’ হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ ছাড়া গতকাল গভীর রাতে মোসাদ্দিকের ফুফুর বাড়িতেও কাপুরুষোচিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

হামলাকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি জানিয়ে ডাকসু ভিপি লেখেন, আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও নতুন হিংস্রতা নিয়ে ফিরে এসেছে। চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে।

পোস্টের শেষাংশে সাদিক কায়েম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী ডিসেম্বরেই বাংলাদেশের জনগণ ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে, ইনশাআল্লাহ’।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত