×

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

২০২৬ নভেম্বর ১৯ ১৯:২৯:৫২

রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকায় তাঁর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

চকসিংগা গ্রামের স্থানীয় ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, ৫-৬ জনের একটি দল শাহরিয়ার আলমের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে তারা চলে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে দেন।

শামসুল ইসলাম আরও বলেন, যারা আগুন দিয়ে চলে গেছে, তারা আড়ানী বা আশপাশের এলাকার বাসিন্দা নন। তাঁদের সবাইকে বহিরাগত বলে মনে হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে ওই বাড়িতে আর কেউ থাকেন না।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত