ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
তারেক রহমানের জন্মদিনে ঢাবিতে ২০ টাকায় বই, সঙ্গে গাছ উপহার
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ব্যতিক্রমী আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শুভোদয়’। প্রতীকী ২০ টাকায় শিক্ষামূলক, প্রেরণামূলক ও ইতিহাসভিত্তিক বই বিক্রির পাশাপাশি প্রতিটি বইয়ের সঙ্গে পাঠকদের একটি করে গাছ উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ পাঠক ও সাধারণ মানুষ অংশ নেন। বৃষ্টি উপেক্ষা করেও বই সংগ্রহ করতে সেখানে ভিড় করেন অনেকে।
আয়োজক সংগঠন শুভোদয়ের প্রধান সমন্বয়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল বলেন, ‘আমরা প্রথাগত রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে তরুণ প্রজন্মের মেধা ও মনন বিকাশে কিছু করতে চেয়েছি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর জন্মদিন স্মরণীয় করে রাখতে ২০ নভেম্বরকে প্রতীকী ধরে ২০ টাকায় শিক্ষার্থীদের উপযোগী বই বিক্রির এ উদ্যোগ নিয়েছি। বইয়ের সঙ্গে উপহার হিসেবে দিয়েছি পরিবেশবান্ধব গাছ।’
তিনি আরও বলেন, বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসের সঠিক তথ্য জানার আগ্রহ তৈরি এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এটি আয়োজনের দ্বিতীয় বছর উল্লেখ করে শিক্ষার্থীদের ব্যাপক সাড়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতেও শুভোদয়ের এ ধরনের সমাজ গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন জাহিদ হাসান শাকিল।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- ঢাবিতে ককটেল বিস্ফোরণ: এবার বহিষ্কার শিক্ষার্থী
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- ককটেল বিস্ফোরণের পর ঢাবি ক্যাম্পাসে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ