×

ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

২০২৬ নভেম্বর ২০ ১০:০৩:০৫

ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন চলছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এ শিক্ষাবর্ষে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগও থাকছে। তবে এ কোটায় ভর্তির জন্য প্রার্থীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব শর্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, খেলোয়াড় কোটায় আবেদনকারীকে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে। পাশাপাশি গত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল কিংবা বয়সভিত্তিক দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকতে হবে। বয়সভিত্তিক দল বলতে অনূর্ধ্ব-২৩, ২০, ১৯, ১৭ ও ১৬ দলকে বোঝানো হয়েছে। খেলাটি হতে হবে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায়।

তবে ব্যক্তিগত খেলার ক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও অলিম্পিক ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত খেলার প্রার্থীদের জাতীয় র‍্যাঙ্কিংয়ের প্রথম পাঁচের মধ্যে থাকতে হবে।

খেলোয়াড় কোটায় আবেদনকারী সব প্রার্থীর বয়স ২৩ বছরের কম হতে হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

এ কোটায় ভর্তির ক্ষেত্রে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের। এরপর চূড়ান্ত সুপারিশ পেতে হবে। খেলোয়াড় কোটার আসন নির্ধারিত আসনের বাইরে অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে। প্রতিটি ইউনিটের প্রধান পৃথক বিজ্ঞপ্তি দিয়ে খেলোয়াড়দের কাছ থেকে আবেদন আহ্বান করবেন।

কোটার আসন পূরণ না হলে শূন্য আসন মেধাতালিকা থেকে পূরণ করা হবে। অন্যদিকে, নির্ধারিত আসনের বাইরে পোষ্য সুবিধার যোগ্য প্রার্থীদের অনলাইনে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সাধারণ ভর্তি কমিটির নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিট এ বিষয়ে ব্যবস্থা নেবে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সূচিতে সবার আগে রয়েছে আইবিএ ইউনিটের পরীক্ষা। আগামী ৫ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের পরীক্ষা ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত