ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
টানা দরপতনের পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক: টানা দরপতনের পর বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৬১৬ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম প্রায় ৯ শতাংশ কমেছিল। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬১৬ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।
ক্যাপিটাল ডটকমের বিশ্লেষক কাইল রোডা রয়টার্সকে বলেন, প্রযুক্তি খাতের শেয়ার বিক্রি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের গতি কমে আসায় অর্থনীতি দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে, যা স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
এদিকে বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৪ দশমিক ৮৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম একই হারে বেড়ে ৯০৩ দশমিক ১৫ ডলারে উঠেছে।
অন্যদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত