ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ শহরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে নগুয়া বটতলা মোড়ে অবস্থিত কার্যালয়ের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি। পাশাপাশি কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
দুদক কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন জানান, রাত সোয়া ১১টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের দ্বিতীয় তলায় পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমাটি বারান্দার গ্রিলে আঘাত লেগে ভেতরে প্রবেশ করে বিস্ফোরিত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞাও দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন