×

ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত সৈনিক তিতাসের পরিবারের দায়িত্ব নিল সেনাবাহিনী

২০২৬ নভেম্বর ২২ ১৯:০১:১৮

নিহত সৈনিক তিতাসের পরিবারের দায়িত্ব নিল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: কর্তব্যরত অবস্থায় নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি আবাসন সুবিধার উন্নয়ন ও দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে নিহত সৈনিকের পরিবারের বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি তাঁর স্ত্রীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় পরিবারের আবাসন সমস্যার সমাধানে বিদ্যমান বসতবাড়ি সংস্কার এবং নিহত সেনাসদস্যের স্ত্রীর কর্মসংস্থানের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চলাকালে গুলিবিনিময়ের ঘটনায় সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত