ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডসহ তিন দাবি বাস্তবায়নের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবি জানিয়েছে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ। আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।
রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সভাপতি মু. মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক বিজয় কর্মকার।
সংগঠনটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিবের সভাপতিত্বে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে শিক্ষকনেতাদের সঙ্গে একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। ওই আলোচনার পরিপ্রেক্ষিতে তিন দফা দাবি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে এক বছর পার হলেও দাবিগুলোর কোনোটিই বাস্তবায়িত হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন ভার্চ্যুয়াল সভা ও সেমিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবনমান ও সামাজিক মর্যাদা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছিলেন। দলটির ১৮০ দিনের কর্মপরিকল্পনাতেও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির প্রতিশ্রুতি ছিল।
প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের দাবি, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার্থীদের বিনা মূল্যে পোশাক, জুতা ও ব্যাগ দেওয়া, মিড ডে মিল চালু এবং ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্যাব’-সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব কার্যক্রম চললেও সহকারী শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা বাড়াতে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সংগঠনটি বলছে, আগামী বছরের ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার সময়ের মধ্যে শিক্ষকদের দীর্ঘদিনের তিন দফা দাবি বাস্তবায়ন করা প্রয়োজন। এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার পাশাপাশি দাবিগুলো দ্রুত কার্যকরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ