ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
চবি হলে মাদক উদ্ধার, আটজনের বিরুদ্ধে অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে অভিযান চালিয়ে কাঁচা গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় মাদক সেবনের অভিযোগে একটি কক্ষ থেকে আটজনকে পাওয়া যায়। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হলের সি-ব্লকের ৬১২ নম্বর কক্ষে এ অভিযান চালানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মাদক সেবনের অভিযোগে আটজনের নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে ছয়জন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁরা হলেন ফার্মেসি বিভাগের স্মিত রেমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাফিউজ্জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম, ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজের শাওন খান, সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ এবং স্পোর্টস সায়েন্স বিভাগের ইয়াজ নুর সাইমুন।
এ ছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব রহমান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, এমন অতিথি কামরুল ইসলামের নামও পাওয়া গেছে।
শহীদ ফরহাদ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এস ফারুক আলম বলেন, হলের সি-ব্লকের ৬১২ নম্বর কক্ষে প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে। কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আবাসিক আসন বাতিল করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক নুরুল হামিদ কানন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হলে অভিযান চালানো হয়। এ সময় কক্ষটিতে গান-বাজনার আড়ালে মাদক সেবন চলছিল। কক্ষের চারটি টেবিল তল্লাশি করে কোনো বই পাওয়া যায়নি। সেখানে কাঁচা গাঁজা, বিদেশি ইলেকট্রনিক সিগারেট ও বিপুল পরিমাণ সিগারেটের খোসা পাওয়া গেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত