×

ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই শুরু: সেতুমন্ত্রী

২০২৬ নভেম্বর ২০ ২০:৩০:১৮

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই শুরু: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তা কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

প্রকল্পটির সর্বশেষ অগ্রগতি সম্পর্কে মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারেও দ্বিতীয় পদ্মা সেতুকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে রাখা হয়েছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পরপরই দ্রুততার সঙ্গে এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করা হয়।

তিনি আরও জানান, সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি বর্তমানে প্রকল্পটির বিস্তারিত নকশা প্রণয়নের কাজেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

যোগাযোগ খাতের পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড’ (আরআরআর)-এর সদস্যদের তিন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।

তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘রেল, নৌ ও সড়ক খাতে ইতিমধ্যে যেসব প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো যদি আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশের যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আসবে।’

দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এ প্রকল্পের অর্থায়ন নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে নির্বাচনী ইশতেহারে এটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত ছিল। প্রধানমন্ত্রীর নজরে আসার পর দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই শুরু করা হয়েছে। পাশাপাশি বিস্তারিত নকশা প্রণয়নের কাজেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, ‘মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নয় মাসের অভিজ্ঞতায় আমি ও প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট খাতের বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি। সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারলে যোগাযোগ ও অবকাঠামো খাতে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।’

দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান কবির, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আসিফুর রহমান।

এ ছাড়া রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ারা হোসেন, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত