×

ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে চার ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার ঘোষণা শিক্ষামন্ত্রীর

২০২৬ নভেম্বর ২০ ২০:০৪:৩৫

দেশে চার ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার ঘোষণা শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তা না পেয়ে ক্যাম্পাস ছাড়ছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে নয়টি পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের আদলে আধুনিক করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি দেশে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া সারাদেশে আর কোনো জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় থাকবে না বলে জানিয়েছেন তিনি। এ লক্ষ্যে সরকার নতুন প্রকল্প গ্রহণ করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

আজ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ জন্য জাতীয় বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। সরকার কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে দেশে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি নয়টি পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের আদলে আধুনিকায়ন করা হবে।

তিনি বলেন, ‘ভবিষ্যতে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকেও ঢেলে সাজানো হবে।’

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ বিদেশে কর্মরত রয়েছেন। তাঁরা বিদেশে যাওয়ার আগে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ করলে আরও বেশি আয় করতে পারবেন। এ জন্য সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে গুরুত্ব দিয়ে কাজ করছে। বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তৃতীয় ভাষা শেখার কোনো বিকল্প নেই। এ কারণে শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে সারাদেশে আর কোনো জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এ লক্ষ্যে সরকার নতুন প্রকল্প গ্রহণ করছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ উল্লাহ এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত