ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ‘আপনারা যদি চান যে আপনাদের আইনশৃঙ্খলা দরকার নেই, তাহলে আপনাদের আইনশৃঙ্খলা আপনারাই রক্ষা করেন।’
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি আজ পর্যন্ত ভালো দেখেছি। আগামীতেও ভালো থাকবে। যারা গোপালগঞ্জকে অশান্ত করতে চায়, আপনারা তাদের বিপক্ষে অবস্থান নিন। তারা সংখ্যায় বেশি নয়। এই থানাগুলো কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা যদি নিজেরাই থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে?’
তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জের জনসংখ্যা ধরেন ১০ লাখ। অথচ একটি থানায় পুলিশ আছে মাত্র ২০ জন। তাদের যদি আপনারা সহযোগিতা না করেন, তাদের মানসিক সমর্থন না দেন, তাহলে তারা কীভাবে কাজ করবে? বাকি কথা হলো, জনগণ যা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে।’
এর আগে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার সকালে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি মো. আলী হোসেন ফকির। তাঁর সফরসঙ্গী ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
এ ছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদও তাঁদের সঙ্গে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু তাঁদের আগমনের বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে তাঁরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন এবং জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। এ সময় তাঁরা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করেন। সেখানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দুটি থানা, সংসদ সদস্য এবং বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এসব ঘটনার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত