×

ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৬ নভেম্বর ২০ ১২:২৯:৫৮

রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় চূড়ান্ত। এ রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়ের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে আইসিজের এ রায় একটি মাইলফলক। রায়টি চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনই এ সমস্যার একমাত্র সমাধান। সংকটের দ্রুত ও টেকসই সমাধানে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বহুমাত্রিক অংশীজনের সঙ্গে জোরালোভাবে কাজ করছি। এ রায় নিরাপত্তা পরিষদে আসার সম্ভাবনা রয়েছে। আমরা জাতিসংঘ, অংশীজনসহ সবার সঙ্গে এ বিষয়ে জোরালোভাবে যোগাযোগ রাখব।’

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তাঁরা হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ ও অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মাধ্যমে মিয়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করেছে—এমন অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করে গাম্বিয়া।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত