ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
মোহাম্মদপুরে মালঞ্চ পরিবহনের বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বেড়িবাঁধসংলগ্ন সাত মসজিদ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাস পার্কিং করে রাখা ছিল। রাতের কোনো একপর্যায়ে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম প্রথম আলোকে বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির ছয়টি আসন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
পুলিশ কর্মকর্তা ফজলুল করিম আরও বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের হিসাব অনুযায়ী, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়ে ৭৪টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় সারা দেশে ৩৮টি মামলা হয়েছে। মামলাগুলোতে এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- প্রেসক্লাবের সামনে কঠোর অবস্থানে নিবন্ধিত শিক্ষকরা