ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দুই দিন বন্ধের পর সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও সড়ক অবরোধের কারণে দুই দিন বন্ধ থাকার পর সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৬টার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে নিরাপত্তাজনিত কারণে সাতক্ষীরা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে হানিফ এন্টারপ্রাইজ, এসপি গোল্ডেন লাইন, সাতক্ষীরা লাইন, মাস্টার ট্রাভেলস, সায়রা পরিবহন, সুন্দরবন লাইন, মামুন এন্টারপ্রাইজ ও এইচআর পরিবহনসহ ১০ থেকে ১৫টি পরিবহন কোম্পানির বাস চলাচল শুরু হয়েছে।
সাতক্ষীরা লাইনের কাউন্টারম্যান মোকলেছুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় শুক্রবার থেকে সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল শুরু হয়েছে।
টুংগীপাড়া এক্সপ্রেসের কাউন্টারম্যান মনিরুল ইসলাম জানান, বুধবার রাত থেকে সাতক্ষীরা-ঢাকা রুটে তাঁদের বাস চলাচল বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ হয়ে আগের নিয়মে বাস চলাচল শুরু হয়েছে।
ইমাদ পরিবহনের কাউন্টারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, সকাল থেকে তাঁদের বাস চলাচল স্বাভাবিক হয়েছে। তবে যাত্রীর সংখ্যা আগের তুলনায় কম।
সাতক্ষীরা জেলা পরিবহন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি সরদার মুকুল হোসেন জানান, শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা লাইন, এসপি গোল্ডেন লাইন ও এইচআর পরিবহনসহ প্রায় ১৫টি কোম্পানির বাস সাতক্ষীরা থেকে ফরিদপুরের ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে চলাচল করছে।
তিনি আরও জানান, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও পরিবহন মালিকদের মধ্যে এখনো শঙ্কা রয়েছে। অনেকে ঝুঁকি নিয়ে বাস চালাচ্ছেন। রাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করে শনিবার সকাল থেকে পুরোপুরি আগের নিয়মে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত