ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
টঙ্গীতে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর দুই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
রোববার (২২ নভেম্বর) টঙ্গী পুলিশ এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর থানার গঙ্গা প্রসাদপুর গ্রামের মৃত আক্তার উদ্দিন চৌধুরীর ছেলে ও রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শামসুল আরেফীন (৪৫), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার রুপসা গ্রামের মির্জা আলী পাঠানের ছেলে আওয়ামী লীগ নেতা আল আমিন পাঠান (৪২), কুড়িগ্রামের ফুলবাড়ি থানার অনন্তপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান (২৪), টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও মুদাফা পশ্চিম পাড়ার মৃত মমতাজ উদ্দিনের ছেলে ওয়াজ উদ্দিন (৬০)।
এ ছাড়া রয়েছেন ঢাকা জেলার সাভার থানার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং নড়াইল জেলার নবাগাতী থানার ইসলামপুর মধ্যপাড়া মোল্লাবাড়ি গ্রামের জলিল মোল্লার ছেলে বুলবুল মোল্লা (৩৯) এবং টঙ্গী পশ্চিম থানার ৫১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগ নেতা ও শেরপুর জেলার নালিতাবাড়ী থানার সিধুলী গ্রামের আব্দুল মালেকের ছেলে রনি (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব বহিরাগত আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ৫ কারখানায় কর্মবিরতি