ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
পল্লীকবি আন্তঃক্লাব বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবির বিজয় একাত্তর হল
নিজস্ব প্রতিবেদক: সপ্তদশ পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গতকাল শনিবার (২১ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় কবি জসীম উদ্দীন হল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন, কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের মডারেটর ড. মোহাম্মদ রাশেদ আলম ভুঁইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মো. সাজিদ হাসান ও সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী সরকার।
এ সময় সপ্তদশ পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ৫ কারখানায় কর্মবিরতি