ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা আসছে
নিজস্ব প্রতিবেদক: আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় বন্ধে দেশের স্কুলগুলোকে নির্দেশনা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার (২৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় করে থাকে। এ ধরনের ফি আদায় বন্ধে সভা থেকে কঠোর নির্দেশনা জারি করা হতে পারে। পাশাপাশি পুনঃভর্তি ফি নেওয়া বন্ধ করা যায় কি না, সে বিষয়েও আলোচনা হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বেলা ১২টায় সভা শুরু হওয়ার কথা রয়েছে। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো যাবে।
এদিকে, ২০২৭ শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
রোববার (২২ নভেম্বর) মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি সকল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধু অনলাইনে গ্রহণ করা হবে। এ আবেদনপ্রক্রিয়া ১ ডিসেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন