×

ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত

২০২৬ নভেম্বর ১৭ ১৯:০০:২৩

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১২তম থেকে ২০তম গ্রেডের আট ক্যাটাগরির পদে মোট ৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: মাঠ ও বাজার পরিদর্শক

পদসংখ্যা: ৫টি (গ্রেড-১২)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কৃষিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।

২. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৯টি (গ্রেড-১৩)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৮০ এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৩. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি (স্থায়ী, গ্রেড-১৩)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৪. পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা: ৩টি (গ্রেড-১৪)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৫. পদের নাম: গাড়িচালক (ভারী)

পদসংখ্যা: ১টি (গ্রেড-১৫)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।

বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা।

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩৯টি (গ্রেড-১৬)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৭. পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ১টি (গ্রেড-১৬)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের সার্টিফিকেটের পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৮. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৩৮টি (গ্রেড-২০)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

আবেদনের নিয়ম

নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীরা dam.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত