ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকায় ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ, থাকছে নানা আয়োজন
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় আগামী ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী ‘সেমেইন ফ্রঁসেজ’ বা ফরাসি সপ্তাহ উদযাপনের আয়োজন করেছে ফ্রান্স দূতাবাস। ফরাসি লেখক, বুদ্ধিজীবী ও দেশটির প্রথম সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আন্দ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে এ আয়োজন করা হচ্ছে।
ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হবে ফরাসি সংস্কৃতি, শিল্পকলা, খাদ্যসংস্কৃতি ও ইতিহাস। পাশাপাশি গুরুত্ব পাবে ফ্রান্স ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিশেষভাবে স্মরণ করা হবে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের পক্ষে আন্দ্রে মালরোর অসামান্য অবদান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফরাসি রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ আয়োজনের ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।
সপ্তাহব্যাপী আয়োজনের ঘোষণা দিয়ে রাষ্ট্রদূত বলেন, মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী তাঁর কর্ম ও আদর্শকে নতুন করে স্মরণ করার পাশাপাশি স্বাধীনতা, সংহতি ও মানবিক মর্যাদার মতো অভিন্ন মূল্যবোধ উদ্যাপনের সুযোগ তৈরি করেছে।
এ আয়োজনের অন্যতম আকর্ষণ ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘আন্দ্রে মালরো মেমোরি ওয়াল’ বা স্মৃতিদেয়াল স্থাপন। বাংলাদেশের প্রতি তাঁর অবদান এবং এ দেশের মানুষের প্রতি তাঁর সংহতির স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আন্দ্রে মালরো গার্ডেন ও তাঁর স্মৃতিসৌধের সামনে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করবে। আয়োজকদের প্রত্যাশা, এসব উদ্যোগ দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের স্থায়ী প্রতীক হয়ে থাকবে।
সপ্তাহব্যাপী কর্মসূচিতে আর্টিস্ট ক্লাবের সহযোগিতায় একটি অপেরা পরিবেশনাও থাকবে। এর মধ্য দিয়ে ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে ফরাসি পরিবেশনাশিল্পের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হবে।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজন করবে দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব। এতে বিভিন্ন আলোকচিত্রী তাঁদের কাজ প্রদর্শনের পাশাপাশি জনপরিসরে ধারণ করা দৈনন্দিন জীবন ও নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরবেন।
এ ছাড়া ফরাসি চলচ্চিত্র পরিচালক ভিনসেন্ট মুন চলচ্চিত্রবিষয়ক একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।
খাদ্যরসিকদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে ফরাসি খাবার উৎসব। এতে ফরাসি শেফ প্যাট্রিক কানে ফ্রান্সের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার প্রস্তুত করবেন। পাশাপাশি হোটেল ও পর্যটনশিল্পের শিক্ষার্থীদের জন্য তিনি একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে যা বলল ভারত