ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর। আবেদনকারী শিক্ষার্থীরা এবারও আগের মতো দুটি পদ্ধতিতে ফল জানতে পারবেন। শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা।
তিনি বলেন, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, আগামী ২৩ নভেম্বর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা সম্ভব হবে।
জেসমিন তাসলিমা বানু আরও জানান, এবারও আগের নিয়মে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা কীভাবে ফল জানতে পারবেন, সে বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দিয়ে আগামীকাল রবিবার (২২ নভেম্বর) বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওই বিজ্ঞপ্তিতে ফল দেখার আনুষ্ঠানিক পদ্ধতি জানানো হবে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। বাংলা, ইংরেজি ও আইসিটিসহ বিভিন্ন বিষয়ের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে।
বোর্ডভিত্তিক আবেদনের হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭০০টি। অন্য বোর্ডগুলোর মধ্যে রাজশাহীতে ১ লাখ ৯ হাজার ৯৭১, যশোরে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬, দিনাজপুরে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২, বরিশালে ৫৩ হাজার ৪০৯, সিলেটে ৫১ হাজার ২৪৩, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত