ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
কনসার্ট শেষে ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতির অনুষ্ঠান ও কনসার্ট শেষ হওয়ার পর ঢাকা কলেজে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের একাধিক আবাসিক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিজয়-২৪ ছাত্রাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
ঢাকা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, রাত ১২টার দিকে বিজয়-২৪ ছাত্রাবাসের পেছনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, ‘আমি ও আমার বন্ধুরা খাবার খেতে ক্যানটিনের দিকে যাচ্ছিলাম। পথে আমার প্রায় ১০ হাত দূরে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমাদের ধারণা, বিজয়-২৪ হল থেকেই এটি ছোড়া হয়েছে।’
এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা