×

ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৬ নভেম্বর ২০ ২২:১০:২৬

আওয়ামী লীগ এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (২০ নভেম্বর) সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ককটেল মেরে “জয় বাংলা” বলে দৌড়। আগুন জ্বালিয়ে “জয় বাংলা” বলে দৌড়। এরা সন্ত্রাসী কার্টুনে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগে পরিণত হয়েছে। তাদের নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ করতে গিয়ে দলও ধ্বংস করেছেন, পরিবারও ধ্বংস করেছেন। এখন এখানে যারা আছেন, তাঁরা একে অপরকে মেরে ফেলার চেষ্টা করছেন।’

নিজের বাসায় আগুন দেওয়ার প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, ‘আমার বাসায় আগুন দিয়ে ভোর ৫টার দিকে তারা পালিয়ে গেছে। দেখেন, একটা বিড়ালও কিছুক্ষণ দাঁড়ায়। দাঁড়িয়ে থাকার পর দৌড় দেয়। তাদের অবস্থাও এমন হয়েছে, “জয় বাংলা” বলে দৌড় দেয়। এরপর আর খুঁজে পাওয়া যায় না।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পলাতক কিছু সন্ত্রাসী গোষ্ঠী দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। দেশের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

আলোচনা সভা শেষে আয়োজিত দোয়া মাহফিলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত