ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
‘তুই নামবি, তোর বাপসহ নামবি’, ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেলপারের হেনস্তা
নিজস্ব প্রতিবেদক: ভুক্তভোগী শিক্ষার্থী ফাল্গুনী আক্তার বৃষ্টি (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) গণমাধ্যমকে জানান, শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। সাধারণত ঠিকানা পরিবহনে যাতায়াত করেন। তবে সেদিন ঠিকানা পরিবহনের বাস বন্ধ থাকায় অথবা বাসে জায়গা না থাকায় নীলাচল পরিবহনের একটি বাসে ওঠেন।
ফাল্গুনী জানান, বাসের হেলপার হাতের ইশারায় তাঁর গন্তব্য জানতে চাইলে তিনি সাভারে যাওয়ার কথা জানান। পরে হেলপার তাঁকে বাসে উঠিয়ে নেন। কিছুক্ষণ পর বাসে এক যাত্রী উঠে শিক্ষার্থীদের হাত তুলতে বলেন। তখন তিনি নিজেকে শিক্ষার্থী পরিচয় দিয়ে হাত তোলেন এবং হেলপারের কাছে পরিচয়পত্র দেখান।
ফাল্গুনী বলেন, ‘আইডি কার্ড শো করার পরে উনি বলে আমাকে স্টুডেন্ট ভাড়া দিতে। আমি স্টুডেন্ট ভাড়া হাফ ভাড়া যেটা দেই ওটা দিয়েছি, যে ৩০ টাকা নিয়মিত আমি ঠিকানা বাসে দেই ওইটা দিয়েছি। কিন্তু উনি আমাকে বলে যে ৪৫ টাকা।’
ভাড়া নিয়ে আপত্তি জানালে হেলপার তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন ফাল্গুনী। তিনি বলেন, ‘আমি জাস্ট বলেছি যে ঠিকানা বাসে আমি তো ৩০ টাকা দিয়ে যাতায়াত করি, তাহলে আপনি কেন ৪৫ টাকা চেয়েছেন? জাস্ট এই কথাটা বলার জন্য উনি আমাকে কী বলেছে? ১০ টাকা মুখে ছুড়ে দিয়ে বলেছে, বাস থেকে নেমে যাবি গাবতলী। মানে উনি আমার সঙ্গে তুই-তোকারি। আমি বলেছি আপনি তো নিজে বলে উঠিয়েছেন, তাহলে আপনি কেন আমাকে নেমে যেতে বলছেন? যখন আমি এই কথাটা বলছি উনি বলছে যে তুই নামবি তোর বাপসহ নেমে যাবে।’
ফাল্গুনী আরও অভিযোগ করেন, হেলপার তাঁকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েও কটূক্তি করেন। তিনি বলেন, ‘কত ঢাকা ভার্সিটি স্টুডেন্ট আসলো গেল কিছু করতে পারল না, তুই কোন ভার্সিটি স্টুডেন্ট কী করবি দেখা যাবে।’
ওই সময় বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ জানালে হেলপার তাঁদের সঙ্গেও চড়াও হন বলে জানান ফাল্গুনী। একপর্যায়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ঘটনার সময় বাসের এক যাত্রী তাঁকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার পরামর্শ দেন। তবে পুরো ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি এবং কান্নাকাটি করেন। পরে বিষয়টি কলেজের হল সুপার, নিজের বিভাগ ও কলেজের অধ্যক্ষকে জানান।
ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, এ ধরনের ঘটনা শুধু তাঁর সঙ্গে নয়, অন্য নারী শিক্ষার্থীদের সঙ্গেও নিয়মিত ঘটে। তাই তিনি একা কোনো দাবি জানাতে চান না। শিক্ষার্থীরা সবাই মিলে পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান।
ফাল্গুনী প্রশ্ন তুলে বলেন, ‘একই সঙ্গে বাসের কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ছাড়া নিয়োগ দেওয়া হচ্ছে কি না? যারা স্টুডেন্টের সঙ্গে ভালো ব্যবহার করতে পারছে না, মিসবিহেভ করতেছে, স্টুডেন্টের সম্মান করতে জানছে না, মানে তাদের কেন নিয়োগ দিচ্ছে?’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা