ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
এবার বাংলাদেশিকে মৃ'ত্যুদণ্ড দিল কুয়েত
নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশের পর তা মুছে ফেলতে অস্বীকৃতি জানানোর জেরে বন্ধুকে হত্যা করেছেন এক বাংলাদেশি প্রবাসী। এ ঘটনায় ওই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত।
কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) আদালত এ রায় ঘোষণা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর ছবি প্রকাশকে কেন্দ্র করে বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যার দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, নিহত ব্যক্তির সঙ্গে অভিযুক্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে অভিযুক্তের স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশের পর তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ছবিগুলো মুছে ফেলার জন্য বারবার অনুরোধ জানানো হলেও বন্ধু তা প্রত্যাখ্যান করেন। এরপরই তাঁকে হত্যার পরিকল্পনা করেন অভিযুক্ত।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, হত্যার উদ্দেশ্যে একটি ছুরি সংগ্রহ করেন অভিযুক্ত। পরে কর্মস্থলের নির্দিষ্ট একটি স্থানে তাঁর বন্ধু অবস্থান করছেন, তা নিশ্চিত হয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন।
একপর্যায়ে ভুক্তভোগী বাইরে বেরিয়ে এলে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত। এ সময় তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।
আদালতের শুনানিতে হত্যার দায় স্বীকার করেন অভিযুক্ত। তিনি জানান, বিরোধের আগে নিহত ব্যক্তির সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।
আদালতে দেওয়া জবানবন্দিতে অভিযুক্ত বলেন, একবার তাঁর বাসায় বেড়াতে এসে বন্ধু অনুমতি ছাড়াই তাঁর স্ত্রীর ছবি তোলেন। পরে সেই ছবিগুলো ফেসবুকে প্রকাশ করেন।
অভিযুক্তের দাবি, ছবিগুলো ফেসবুকে প্রকাশের পর তাঁর স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা শুরু হয়। বিষয়টি জানার পর তিনি বন্ধুকে ছবিগুলো মুছে ফেলার অনুরোধ করেন। কিন্তু বন্ধু সেই অনুরোধ উপেক্ষা করেন।
বরং পরবর্তী সময়ে ওই বন্ধু তাঁর স্ত্রীর আরও ছবি ফেসবুকে প্রকাশ করেন। এতে অভিযুক্ত ও তাঁর স্ত্রীর মধ্যে উত্তেজনা এবং পারিবারিক অশান্তি তৈরি হয় বলে আদালতে জানান তিনি।
অভিযুক্ত আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর মধ্যে প্রতিশোধ নেওয়ার মনোভাব তৈরি হয়। একপর্যায়ে বন্ধুকে হত্যার পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়ে তাঁকে হত্যা করেন।
সব তথ্য-প্রমাণ ও অভিযুক্তের স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত তাঁকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন। পরে তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- রেড ক্রিসেন্টে কোঅর্ডিনেটর পদে চাকরির সুযোগ
- স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের শীর্ষে ঢাবি