ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হ'ত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর তাঁদের একজনের মরদেহ উদ্ধার এবং পরবর্তীতে এক মার্কিন তরুণকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এ ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম সালেহ আবুঘরবেহকে আটক করেছে পুলিশ।
হিশাম সালেহ আবুঘরবেহ নিহত জামিল আহমেদ লিমনের রুমমেট ছিলেন। লিমন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আবুঘরবেহ একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তিনি ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে সেখানে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আবুঘরবেহ ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়ের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে প্রথম ডিগ্রির দুটি হত্যার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদের পর গত শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
একই সময়ে নিখোঁজ হন আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছিলেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি মার্কিন প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে বৃষ্টির মৃত্যুর দাবি করা হলেও পুলিশ এখনো তাঁর মরদেহ উদ্ধার করতে পারেনি।
শেরিফের কার্যালয়ের চিফ ডেপুটি জোসেফ মাউরার জানান, পারিবারিক সহিংসতার একটি ঘটনার পর আবুঘরবেহর বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীকে ডাকা হয়েছিল। পরে তদন্তে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে।
আবুঘরবেহর বিরুদ্ধে মারধর, শারীরিকভাবে আঘাত করা, জোর করে আটকে রাখা, প্রমাণ নষ্টের চেষ্টা, মৃত্যুর ঘটনা গোপন রাখা এবং মৃতদেহ স্থানান্তরের মতো অভিযোগ আনা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা জানান, ধাপে ধাপে তথ্য মিলিয়ে এই ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়েছে।
এর আগে পারিবারিক সহিংসতার অভিযোগে তাঁর বাড়িতে আদালতের নিষেধাজ্ঞাও ছিল। তবে পরে ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যায় এবং বাড়ানো হয়নি।
আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালে আবুঘরবেহকে শারীরিক আঘাতের অভিযোগে দুইবার গ্রেপ্তার করা হলেও পরে সেসব মামলা প্রত্যাহার করা হয়। পারিবারিক বিরোধের জেরে তাঁর বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ ছিল বলেও জানা গেছে।
হিলসবরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রোনিস্টার বলেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং তারা প্রতিটি সূত্র যাচাই করে দায়ীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব