ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশে বিনিয়োগে জাপানি ব্যবসায়ীদের ব্যাপক আগ্রহ
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত এই সভায় জাপানের বিভিন্ন খাতের ৩০ জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবী অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।
রাষ্ট্রদূত দাউদ আলী জাপানি ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি ও জিডিপি প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “বর্তমান নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশে সুসংহত গণতান্ত্রিক পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। এটি বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ ও আস্থার পরিবেশ তৈরি করেছে। প্রকৃতপক্ষে, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সুবর্ণ সময়।”
বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ সার্ভিস, ভিসা সহজীকরণ এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১০০% বিদেশি মালিকানার সুযোগ রাখা হয়েছে। এছাড়াও ৫ থেকে ১০ বছর মেয়াদি ট্যাক্স হলিডে, লভ্যাংশ বা মুনাফা প্রত্যাবাসনের সুবিধা এবং রপ্তানি বহুমুখীকরণে বিভিন্ন প্রণোদনা দিচ্ছে সরকার।
বাংলাদেশকে তরুণ জনগোষ্ঠীর দেশ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, জাপানের শিল্প প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের এই দক্ষ জনবলকে কাজে লাগিয়ে উভয় দেশ লাভবান হতে পারে। তিনি আরও যোগ করেন, বাংলাদেশ এখন নিজেই একটি বিশাল কনজিউমার মার্কেট বা অভ্যন্তরীণ বাজার। ফলে এখানে উৎপাদিত পণ্য কেবল বিদেশে রপ্তানিই নয়, বরং দেশের বিশাল বাজারেও বিক্রির বড় সুযোগ রয়েছে।
সভায় প্রশ্নোত্তর পর্বে জাপানি ব্যবসায়ী নেতারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ সুরক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। অনেক ব্যবসায়ী প্রতিনিধি জানান, তারা দ্রুততম সময়ের মধ্যে সরেজমিনে অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশ সফর করতে চান।
সভায় উপস্থিত ছিলেন জাপান ল্যাকার ক্রাফটসম্যান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইকুহিকো আকাবোরি, গ্রোকাল ইয়োকোহামার সিইও নানা শিমুরা, হিরো ইন্টারসেকশন কোং লিমিটেডের সিইও হিরোয়াকি ইশিকাওয়া এবং রাইজ ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মো. এমদাদুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব