ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসবের আগেই খুলনার একটি পূজামণ্ডপে ব্যতিক্রমী এক প্রতিমাকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ তৈরি হয়েছে। মাটির চিরাচরিত প্রতিমার বদলে সেখানে ধানের সুনিপুণ কারুকাজে তৈরি করা হয়েছে দেবী দুর্গার প্রতিমা। নগরীর ঐতিহাসিক বাগমারা তেঁতুলতলা সর্বজনীন পূজামণ্ডপে প্রায় ৩০ কেজি চিনিগুঁড়া ধান দিয়ে তৈরি এই প্রতিমা দেখতে দূরদূরান্ত থেকে আসছেন মানুষ।
৪৪ বছরের পুরোনো এই মন্দিরে এবারই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে। চারজন দক্ষ ভাস্কর টানা দেড় মাস পরিশ্রম করে প্রতিমাটি তৈরি করেছেন। খুলনা জেলায় ধান দিয়ে প্রতিমা তৈরির এমন আয়োজন এবারই প্রথম।
পূজার আনুষ্ঠানিকতা শুরুর আগেই ব্যতিক্রমী এই প্রতিমার খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। ফলে খুলনা মহানগর ছাড়াও কয়রা, পাইকগাছা এবং পার্শ্ববর্তী সাতক্ষীরাসহ নানা স্থান থেকে দর্শনার্থীরা মণ্ডপে ভিড় করছেন।
মণ্ডপে আসা দর্শনার্থীরা জানান, ধান দিয়ে তৈরি প্রতিমা তাঁরা আগে কখনো দেখেননি। সামনাসামনি এই অভিনব শিল্পকর্ম দেখে তাঁরা মুগ্ধ। পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই দর্শনার্থীদের এমন উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবের ভিন্ন আবহ তৈরি হয়েছে।
মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন রায় বলেন, ৪৪ বছরের পুরোনো মন্দিরে এবারই প্রথম এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের নতুন ও আকর্ষণীয় কিছু উপহার দেওয়ার ভাবনা থেকেই ধানের প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়। খুলনা জেলায় এমন আয়োজন এবারই প্রথম।
তিনি আরও জানান, মন্দির প্রাঙ্গণে প্রায় ২০০ বছর পুরোনো একটি ঐতিহাসিক তেঁতুলগাছ রয়েছে। এই গাছের নাম অনুসারেই স্থানীয়দের কাছে মন্দিরটি তেঁতুলতলা মন্দির হিসেবে পরিচিত। প্রায় ৩০ কেজি চিনিগুঁড়া ধান ব্যবহার করে চারজন ভাস্কর দেড় মাস ধরে নিপুণ হাতে দেবী দুর্গার প্রতিমাটি তৈরি করেছেন। অভিনব এই শিল্পকর্ম দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। দর্শনার্থীদের এই উপস্থিতি আয়োজকদের আনন্দ ও উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট