ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা করার নির্দেশ আদালতের
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের হোটেলকর্মী রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে করা আবেদনকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে কক্সবাজার সদর থানাকে নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. অহিদুর রহমান। তিনি জানান, তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসা এবং সেখানে ধর্ষণের অভিযোগ আদালতে উপস্থাপন করা হলে মামলা রেকর্ডের নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুসারে বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর থানায় মামলাটি করা হয়েছে।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে আইনজীবী মোহাম্মদ রাশেদ রাজুর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন। অভিযোগে বলা হয়, রাজু তাজমিনকে কক্সবাজারে নিয়ে এসেছিলেন এবং সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। এ সময় তাজমিনের বয়সের বিষয়টিও আদালতের নজরে আনেন আইনজীবী। শুনানি শেষে আদালত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।
আইনজীবী মোহাম্মদ রাশেদ বলেন, রাজু তাজমিনকে কক্সবাজারে না আনলে কুমিল্লায় যাওয়ার পথে তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটত না। তাঁর অভিযোগ, রাজু মিথ্যা পরিচয় ও ভালোবাসার অভিনয়ের মাধ্যমে কিশোরী তাজমিনকে কক্সবাজারে নিয়ে এসে ধর্ষণ করেন। ঘটনাটি তাঁকে ব্যথিত করেছে উল্লেখ করে এই আইনজীবী জানান, বিবেকের তাড়না থেকেই তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন।
তাজমিনের মৃত্যুর ঘটনা তদন্তের মধ্যেই রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নতুন এই মামলা হলো। এর আগে কক্সবাজার শহরের কলাতলী এলাকার লুলুয়া রিসোর্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর মডেল থানা-পুলিশ।
গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার একটি ধানখেতের আইল থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সিএনজিচালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান