ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট দোকানপাট বন্ধ
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার পরিবার নিয়ে কেনাকাটা কিংবা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন অনেকেই। তবে বাইরে বের হওয়ার আগে রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি। এতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, সেগুলোর তালিকা নিচে তুলে ধরা হলো।
বন্ধ থাকা মার্কেটসমূহ
শুক্রবার পুরান ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে আজিমপুর সুপারমার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপারমার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপারমার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা ও বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানও বন্ধ থাকে। এসব এলাকার মধ্যে রয়েছে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।
শুক্রবার বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান
সামরিক জাদুঘর (বিজয় সরণি)
রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকে। সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খোলা থাকে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও)
আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকে। শনিবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘরটি ঘুরে দেখতে পারেন।
তাই শুক্রবার কেনাকাটা বা দর্শনীয় স্থান পরিদর্শনের পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে সংশ্লিষ্ট মার্কেট ও প্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধের সময়সূচি জেনে নেওয়া ভালো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট