×

ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, আগুন ১০৭ পরিবহনে

২০২৬ নভেম্বর ২৯ ২০:৩১:৪৯

২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, আগুন ১০৭ পরিবহনে

নিজস্ব প্রতিবেদক: নভেম্বরের প্রথম ২২ দিনে দেশের বিভিন্ন স্থানে নাশকতার একাধিক ঘটনা ঘটেছে। গত ৭ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১০৭টি পরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া পুলিশের চারটি স্থাপনায় আগুন ও ভাঙচুরের পাশাপাশি ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। একটি গাড়িও ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা হিসেবে ৫২টি মামলা দায়ের করা হয়েছে এবং ৮০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার মতো কার্যক্রম নেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত