×

ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ

২০২৬ নভেম্বর ২৯ ১৯:২২:৪০

১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় শিক্ষার্থীদের পাসের হার কম হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো। এরই মধ্যে ঢাকা ও কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ১০৪টি কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অন্য শিক্ষা বোর্ডগুলোও একই ধরনের পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

শোকজ পাওয়া কলেজগুলোর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ২২টি এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৮২টি প্রতিষ্ঠান।

দুই বোর্ডের পাঠানো নোটিশে প্রত্যাশিতসংখ্যক শিক্ষার্থী পাস না করায় বিধি অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে গত পাঁচ বছরের ফলাফলের পরিসংখ্যানসহ প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্র নিয়ে অধ্যক্ষদের সশরীর উপস্থিত হতে বলা হয়েছে। কোনো কলেজ থেকে প্রতিনিধি পাঠানো যাবে না বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, ‘প্রথমে আমরা শূন্য পাস প্রতিষ্ঠানগুলোকে শোকজ দিয়েছি। এখন ১০ শতাংশের কম পাস কলেজগুলোকে কারণ দর্শানোর চিঠি দিয়েছি। যেসব কলেজ থেকে ২০ থেকে ৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে তাদের ব্যাপারেও ভবিষ্যতে কঠোর অবস্থানে যাব। একই সঙ্গে অন্যান্য বোর্ডগুলোকেও এ ধরনের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অতীতে রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত সুনামের জন্য পরিকল্পনা ছাড়াই যত্রতত্র এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল, যা বর্তমান মানদণ্ডে টিকতে পারছে না। এগুলোকে সরকার নানা প্রক্রিয়ার মধ্যে আনার চিন্তা-ভাবনা করছে।’

ঢাকা বোর্ডে ১ থেকে ১০ শতাংশ পাস ২২ কলেজে

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এমন ২২টি কলেজকে শোকজ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গুলশানের ক্রাউন কলেজ, যেখানে পাসের হার ৬ দশমিক ৬৭ শতাংশ; পল্লবীর মিরপুর ডেভেলপমেন্ট কমিটি মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজ এবং খিলক্ষেতের ডুমনি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, দুটিরই পাসের হার ১০ শতাংশ।

এ ছাড়া গাজীপুরের জেনুইন রেসিডেন্সিয়াল কলেজে পাসের হার ৭ দশমিক ১৪ শতাংশ। নরসিংদীর ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল হাই স্কুল অ্যান্ড কলেজে ৫ শতাংশ, বাবুরহাট গ্রিন ফিল্ড কলেজে ৯ দশমিক ০৯ শতাংশ এবং পাচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজে ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

মুন্সীগঞ্জের সৈয়দপুর আবদুর রহমান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯ দশমিক ০৯ শতাংশ। মানিকগঞ্জের খোন্দকার দেলোয়ার হোসেন কলেজে ৭ দশমিক ৪৬ শতাংশ এবং বানিয়াজুরি ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজে ৫ দশমিক ২৬ শতাংশ।

টাঙ্গাইলের পলাশতলী মহাবিদ্যালয়ে পাসের হার ৮ দশমিক ৫১ শতাংশ, ড. সায়ীদা খান মহিলা কলেজে ১০ শতাংশ এবং ভাওড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ৯ দশমিক ০৯ শতাংশ। শরীয়তপুরের ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে ৬ দশমিক ৪৫ শতাংশ, গঙ্গানগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ৮ দশমিক ৮৯ শতাংশ এবং চিকন্দি শরফ আলী স্কুল অ্যান্ড কলেজে ৫ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ৭ দশমিক ১৪ শতাংশ, বেলগাজী আলিমুজ্জমান স্কুল অ্যান্ড কলেজে ৭ দশমিক ৮৪ শতাংশ এবং অঙ্কুর কলেজিয়েট উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ৩ দশমিক ০৩ শতাংশ। গোপালগঞ্জের গোপালগঞ্জ আইডিয়াল কলেজে পাসের হার ৭ দশমিক ১৪ শতাংশ। কিশোরগঞ্জের কিশোরগঞ্জ মডেল কলেজে ৬ দশমিক ৮২ শতাংশ এবং জারাইতলা স্কুল অ্যান্ড কলেজে ৬ দশমিক ২৫ শতাংশ।

কুমিল্লা বোর্ডে ৩০ শতাংশের নিচে পাস

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৮২টি কলেজের অধ্যক্ষকে শোকজ করা হয়েছে। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাইড়া মো. আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজ (পাসের হার ১১.১১ শতাংশ), মোহনপুর পাবলিক কলেজ (১২.৫০ শতাংশ), হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজ (১২.৬৪ শতাংশ), খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ (১৩.৫১ শতাংশ), নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ (১৫.০০ শতাংশ), আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল অ্যান্ড কলেজ (১৫.৫৬ শতাংশ), ভোলইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ (১৫.৫৬ শতাংশ), ডা. যোবায়দা হান্নান হাইস্কুল অ্যান্ড কলেজ (১৬.৯২ শতাংশ), চলন মহাবিদ্যালয় (১৭.৩৫ শতাংশ), পয়ালগাছা ডিগ্রি কলেজ (১৮.৭১ শতাংশ), ছোট শরীফপুর ডিগ্রি কলেজ (১৯.৩৩ শতাংশ), আগানগর আদর্শ কলেজ (১৯.৪৬ শতাংশ), শংকুচাইল ডিগ্রি কলেজ (১৯.৭৮ শতাংশ), ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ (২০.১৫ শতাংশ), মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ (২১.৫১ শতাংশ), আব্দুল গফুর ভূইয়া কলেজ (২১.৭৯ শতাংশ), নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ (২১.৮০ শতাংশ), লাকসাম মডেল কলেজ (২২.৪৫ শতাংশ), সামছুল হক কলেজ (২৩.০২ শতাংশ), চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজ (২৩.৬৬ শতাংশ), আড্ডা ডিগ্রি কলেজ (২৪.০৭ শতাংশ), শাহ্ শরীফ ডিগ্রি কলেজ (২৪.৬২ শতাংশ), বদিউল আলম কলেজ (২৫.৩৭ শতাংশ), বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজ (২৬.৯২ শতাংশ), ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ (২৭.৬২ শতাংশ), দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ (২৭.৮৪ শতাংশ), রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ (২৮.০৭ শতাংশ), জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজ (২৮.১৯ শতাংশ), কাশীনগর কলেজ (২৮.২৪ শতাংশ), সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাই স্কুল ও কলেজ (২৯.৪১ শতাংশ) এবং হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ (২৯.৯০ শতাংশ)।

চাঁদপুর জেলার ১৩টি প্রতিষ্ঠান

চাঁদপুর জেলার ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ (পাসের হার ১০.০০ শতাংশ), বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ (১২.৭৯ শতাংশ), সাচার ডিগ্রি কলেজ (১৭.৩৫ শতাংশ), কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ (১৯.০৫ শতাংশ), লাউতলী ডা. রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ (২১.৪৩ শতাংশ), নাসিরকোট শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ (২৩.৪৪ শতাংশ), ফরক্কাবাদ ডিগ্রি কলেজ (২৩.৫০ শতাংশ), সুজাতপুর ডিগ্রি কলেজ (২৪.৭৪ শতাংশ), নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ (২৪.৮৮ শতাংশ), চিতোষী ডিগ্রি কলেজ (২৫.৮৪ শতাংশ), মুন্সী আজিম উদ্দিন কলেজ (২৬.২৩ শতাংশ), নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর হাই স্কুল অ্যান্ড কলেজ (২৭.৪৮ শতাংশ) এবং কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (২৮.১৬ শতাংশ)।

নোয়াখালী জেলার ১৫টি প্রতিষ্ঠান

নোয়াখালী জেলার ১৫টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে থানারহাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ (পাসের হার ১৩.৩৩ শতাংশ), খলিলুর রহমান ডিগ্রি কলেজ (১৪.৫৩ শতাংশ), বাঁধেরহাট আবদুল মালেক কলেজ (১৫.৫৬ শতাংশ), হাতিয়া কলেজ (১৬.১৯ শতাংশ), চৌধুরীহাট ডিগ্রি কলেজ (১৮.৬৭ শতাংশ), চর মটুয়া ডিগ্রি কলেজ (২০.২৫ শতাংশ), এম এ হাসেম কলেজ (২০.৩১ শতাংশ), হাতিয়া কমিউনিটি কলেজ (২০.৮৩ শতাংশ), সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ (২১.৮২ শতাংশ), মাইজদী পাবলিক কলেজ (২২.১১ শতাংশ), কানকিরহাট ডিগ্রি কলেজ (২২.৪৪ শতাংশ), চাপরাশিরহাট ইসমাইল কলেজ (২৪.১২ শতাংশ), মেজর (অব.) আবদুল মান্নান কলেজ (২৪.৭৯ শতাংশ), জালাল উদ্দিন ডিগ্রি কলেজ (২৬.৩৪ শতাংশ) এবং চরজব্বার ডিগ্রি কলেজ (২৯.৪৫ শতাংশ)।

ফেনী জেলার চারটি প্রতিষ্ঠান

ফেনী জেলার চারটি প্রতিষ্ঠান হলো খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ (পাসের হার ১৪.২৯ শতাংশ), আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজ (১৭.৩৯ শতাংশ), হাজী মনির আহমদ ডিগ্রি কলেজ (১৮.৫৬ শতাংশ) এবং আমিরাবাদ ভবনী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ (২৩.০৮ শতাংশ)।

লক্ষ্মীপুর জেলার ১১টি প্রতিষ্ঠান

লক্ষ্মীপুর জেলার ১১টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ (পাসের হার ১০.০৮ শতাংশ), জিল্লুর রহিম কলেজ (১১.৮১ শতাংশ), দত্তপাড়া ডিগ্রি কলেজ (১৩.৪৫ শতাংশ), জনতা ডিগ্রি কলেজ (১৪.২২ শতাংশ), দালাল বাজার ডিগ্রি কলেজ (১৬.৩০ শতাংশ), কফিল উদ্দিন ডিগ্রি কলেজ (১৮.৭২ শতাংশ), ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ (২২.৭৩ শতাংশ), রামগতি আহমদিয়া কলেজ (২২.৭৯ শতাংশ), জিয়াউল হক হাই স্কুল অ্যান্ড কলেজ (২৮.৫৭ শতাংশ), আবদুল হাদী কলেজ (২৯.৪১ শতাংশ) এবং দল্টা ডিগ্রি কলেজ (২৯.৮৬ শতাংশ)।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঁচটি প্রতিষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঁচটি প্রতিষ্ঠান হলো মিয়া আবদুল্লাহ্ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ (পাসের হার ১৯.৩৫ শতাংশ), কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজ (২১.৬০ শতাংশ), সলিমগঞ্জ কলেজ (২৪.২৫ শতাংশ), আলীম উদ্দিন জোবেদা কলেজ (২৫.৬১ শতাংশ) এবং ছতুরা চান্দপুর স্কুল অ্যান্ড কলেজ (২৯.৬৩ শতাংশ)।

শিক্ষা বোর্ডগুলোর এই পদক্ষেপের মধ্য দিয়ে কম পাসের হার থাকা কলেজগুলোর ফলাফল ও শিক্ষার মান নিয়ে জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, শূন্য পাস ও ১০ শতাংশের কম পাসের প্রতিষ্ঠানগুলোর পর ২০ থেকে ৩০ শতাংশ পাসের হার থাকা কলেজগুলোর বিষয়েও ভবিষ্যতে কঠোর অবস্থান নেওয়া হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত