ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাবি সূর্যসেন হল ইউনিট বাঁধনের রক্তদাতা সম্মাননা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা' সূর্যসেন হল ইউনিট বাঁধনের উদ্যোগে নতুন সদস্যদের বরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ২৮ নভেম্বর ২০২৬ শনিবার সন্ধ্যায় হলের টিভি কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেসানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মাস্টারদা' সূর্যসেন হল ইউনিট বাঁধনের সভাপতি মোঃ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস. এম. জি. সাকলায়েন রাসেল প্রধান আলোচক এবং হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং হল ইউনিট বাঁধনের উপদেষ্টা শিক্ষক মোহাম্মদ সামছুল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সাধারণ সম্পাদক হাসানুর রহমান এবং বাঁধন কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য রাইহানা রহমান মিম এসময় উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ও সংগঠনের কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ৩০ জন রক্তদাতাকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর