ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
সদিচ্ছা থাকলে সকল কাজই নির্দিষ্ট সময়ের মধ্যে করা সম্ভব: খাদ্যমন্ত্রী
সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে নির্ধারিত সময়ের আগেই উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা। তিনি জানান, মানিকগঞ্জের জাগীর ইউনিয়নে ২ হাজার ২০০ মিটার রাস্তার নির্মাণকাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হতে যাচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাস্তার নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সদিচ্ছা থাকলে যেকোনো কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব। জাগীর ইউনিয়নের রাস্তার কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় স্থানীয় মানুষের ভোগান্তি কমবে।
এ সময় জেলা এলজিআরডির নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিন বলেন, নির্ধারিত সময়ের আগেই রাস্তার নির্মাণকাজ শেষ হচ্ছে। খাদ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করা হচ্ছে।
রাস্তা পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর