ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
কালিয়াকৈরে প্রাইভেটকারে আগুন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে হাই-টেক পার্কের সামনে পার্ক করে রাখা একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। গাড়িটি চালু করার চেষ্টা করতেই হঠাৎ আগুন ধরে যায়। এতে গাড়িটির পেছনের অংশ পুড়ে গেছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হাই-টেক সিটির দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কালিয়াকৈর পৌরসভার মাকিষবাতান এলাকা থেকে ওয়ালটনের এক কর্মকর্তাকে কারখানায় নামিয়ে দিয়ে চালক গাড়িটি হাই-টেক সিটির দ্বিতীয় গেটের সামনে পার্কিং করেন। পরে সড়কের বিপরীত পাশের একটি দোকানে চা পান শেষে গাড়ির কাছে ফিরে সেটি চালু করার চেষ্টা করেন। এ সময় হঠাৎ গাড়ির পেছনের অংশে আগুন জ্বলে ওঠে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই গাড়িটির পেছনের অংশ পুড়ে যায়।
কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম জানান, গ্যাসের পাইপলাইনে লিকেজ অথবা গাড়ির বৈদ্যুতিক ওয়্যারিং থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল