×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন

২০২৬ নভেম্বর ২৮ ২১:৫৮:১৮

রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে পৃথক ঘটনায় পুলিশের গাড়ি ও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গ্যারেজে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। একই দিন সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আগুন দেওয়া হয় তিতাস পরিবহনের একটি বাসে। ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে পশ্চিম পুলিশ লাইন্সের সামনে এসপিবিএনের গাড়ি রাখার গ্যারেজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে একটি গাড়ির কয়েকটি আসন পুড়ে যায় এবং গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিস জানায়, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, শনিবার ভোরে মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত